শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৫১ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় তাহাজুদ্দিন মন্ডল (৬৬) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আসামীর এই রায় দেন। রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. আব্দুল মজিদ।

দণ্ডপ্রাপ্ত হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিনের মিরপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মৃত. আলা উদ্দিন মন্ডলের ছেলে তাহাজুদ্দিন মন্ডল (৬৬)।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ অক্টোবর রাত ৮টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে বৃদ্ধ তাহাজুদ্দিন তাকে মুখ চেপে ধরে পাশের বাঁশ বাগানের ঝোপের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে যান, এ সময় বৃদ্ধ তাহাজুদ্দিন শিশুটিকে ফেলে পালিয়ে যান।

আহত অবস্থায় প্রতিবেশীদের সাহায্যে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই শিশু ছাত্রীর মা বাদী হয়ে কুমারখালী থানায় ধর্ষণের অভিযোগ এনে তাহাজুদ্দিন মন্ডলকে একমাত্র এজাহার নামীয় আসামি করে মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে কুমারখালী থানার উপসহকারী পুলিশ পরিদর্শক আজাদ আলী ২০২০ সালের ৩০ নভেম্বর ২০০০ (সংশোধনী-৩) সালের ৯(১) ধারার অভিযোগ এনে বৃদ্ধ তাহাজুদ্দিন মন্ডলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. আব্দুল মজিদ বলেন, কুমারখালী থানার স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আসামি তাহাজুদ্দিন মন্ডলের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশে দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com