শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মিরপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মিরপুর প্রতিনিধি: / ৮১ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণত সম্পাদক রাশেদুজ্জামান রিমন, আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী,

পোড়াদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমি সুপারভাইজার জুলেখা খাতুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলায় ব্যস্ত তরুণ সমাজ কখনো মাদক বা অপসংস্কৃতির দিকে ধাবিত হয় না। ক্রীড়া চর্চা একটি সুস্থ সমাজ গঠনে সবচেয়ে বড় রক্ষাকবচ হিসেবে কাজ করে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও ক্রীড়ার ভূমিকা অপরিসীম।

বিশ্বমঞ্চে যখন আমাদের খেলোয়াড়েরা দেশের পতাকা উঁচিয়ে ধরেন, তখন কোটি মানুষের হৃদয় এক পরম জাতীয়তাবাদী আনন্দে শিহরিত হয়।আসুন আমরা আমাদের সন্তানদের কেবল বইয়ের পাতায় বন্দি না রেখে খেলার মাঠে আসার সুযোগ করে দিই।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় খেলাধুলার পর্যাপ্ত পরিবেশ তৈরি করি। খেলাধুলাকে জীবনযাত্রার অংশ বানিয়ে একটি সুস্থ, কর্মক্ষম ও মাদকমুক্ত অনুকরণীয় ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com