মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক

মিরপুর প্রতিনিধি: / ১৬০ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুস সালাম নামে এক মাদককারবারী আটক করেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে একটি অভিযানিক দল বুড়াপাড়া গ্রামে আব্দুস সালামের বসতবাড়িতে অভিযান চালায়।

এ সময় তার বসতঘর তল্লাশি করে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com