মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষ, আহত ১০

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১৩০ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ অপরাহ্ন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে দুই বিভাগের খেলা চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের আগ পর্যন্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ১ গোলে এগিয়ে ছিল। একপর্যায়ে ইসলামের ইতিহাস বিভাগের দলের বেঞ্চের পাশে থ্রো-ইন পায় হিসাববিজ্ঞান বিভাগ। হিসাববিজ্ঞান বিভাগের খেলোয়াড় থ্রো করতে গেলে দর্শক সারি থেকে একজন ওই খেলোয়াড়কে উদ্দেশ্য করে উসকানি মূলক কথা বললে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থী ও খেলোয়াড়দের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে ওই দুই বিভাগের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি ও পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এসময় দুই বিভাগের শিক্ষার্থীরা লাঠিসোঁটা, গাছের ডাল নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা যায়। এ ঘটনায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ১০ জনের বেশি আহত হয়েছেন।
পরবর্তীতে খেলার আয়োজক কমিটি ও দুই বিভাগের শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আহতদের চিকিৎসার জন্য ইবি মেডিকেলের নিয়ে যাওয়া হয়।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, খেলার শেষ মুহূর্তে বল থ্রো-ইন হওয়ায় তাদের বিভাগের খেলোয়াড় মশিউর বল আনতে যান। এ সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা সময়ক্ষেপণের জন্য বলটি দূরে ফেলে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা মশিউরকে এলোপাতাড়ি মারধর করেন। পরে লাঠিসোঁটা নিয়ে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তারা।
আহত ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবির বলেন, ‘বল নিয়ে কথা-কাটাকাটি হওয়ার পর একজন আমাকে পেছন থেকে ধরে উল্টে ফেলে দেন। এরপর অন্যরা আমাকে এলোপাতাড়ি পা দিয়ে মাথায়-মুখে লাথি মারতে থাকেন। এতে আমার মুখ ও দাঁত ফেটে গেছে।’
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী আলিফ খান জানান, খেলার শেষ মুহূর্তে বল থ্রো-ইন হওয়ায় তাদের বিভাগের খেলোয়াড় মশিউর বল আনতে যান। এ সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা সময়ক্ষেপণের জন্য বলটি দূরে ফেলে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা মশিউরকে এলোপাতাড়ি মারধর করেন। পরে লাঠিসোঁটা নিয়ে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তারা।
ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাক্তার বদিউজ্জামান বলেন, ‘খেলাধুলার সময় মারামারিতে আহতরা এখানে চিকিৎসা নিতে এসেছেন। তাদের একজনের পিঠ কেটে গেছে, একজনের মাথায় স্টিক লেগেছে। তাদেরকে ড্রেসিং করে প্রাথমিক চিকিৎসা দেয়া হইছে। সবার অবস্থা মোটামুটি ভালো।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আহতদের মেডিক্যালে পাঠানো হয়েছে। দুই বিভাগের সঙ্গে বসে বিষয়টি সমাধান করেছি। তবে খেলাটি স্থগিত রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত রেফারি তার নিয়ম অনুযায়ী নেবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com