মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় সাংবাদিকদের আদালত ঘেরাও কর্মসূচি পালন

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১১৩ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীর সাংবাদিকের ওপর হামলা মামলার ঘটনায় স্থানীয় এমপির ভাই ও এপিএসকে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আদালত ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশি বাধা উপেক্ষা করে অতিরিক্ত চিফ জুডিসিয়াল আমলি আদালত ঘেরাও করেন তারা।
জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচি অংশ হিসেবে আদালতে প্রবেশ করতে গেলে পুলিশ প্রধান ফটোক আটকে দেয়। এ সময় সংবাদকর্মীরা জোর করে ফটক খুলে ভিতরে প্রবেশ করলে পুলিশের সঙ্গে হট্টগোল হয়।
পুলিশি বাধা উপেক্ষা করে সংবাদ কর্মীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কর্মসূচি পালন করে না।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এজাহারভুক্ত আসামিদের জামিন বাতিল ও বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও এ এম জুবায়েদ রিপন, সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সাংবাদিক নেতা হাসান আলী, কে এম আর শাহিনসহ অন্যরা।
শনিবার কুমারখালী পৌরসভার একটি সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহের সময় বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলা চালায় কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন হোসেন, ভাই আনোয়ার হোসেন ও কথিত পিএস মারুফ সহ তার লোকজন।
এ ঘটনায় ওইদিনই থানায় ১১জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা আইনে মামলা করেন উল্লাস। এ মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com