মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় সাংবাদিক উল্লাসের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১৪৫ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০২ অপরাহ্ন

সরকারি সড়ক নির্মাণের অনিয়মের তথ্য সংগ্রহকালে বেসরকারি বাংলা টিভির প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলারপ্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমারখালী পৌরসভার এলংগী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে সর্বস্তরের জনগণ অংশ নেন। বিক্ষোভ কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানার কাছে হামলাকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী বলেন, প্রশাসনের নির্দেশনা অমান্য করে কুষ্টিয়া-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম শোভন, চাচাতো ভাই আনোয়ারসহ তাদের সহযোগীরা নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি সড়ক নির্মাণের কাজ করছিল। সাংবাদিক উল্লাস সেই অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হন। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

স্মারকলিপি গ্রহণ শেষে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে আগেই কাজ বন্ধ করা হয়েছিল। তবুও নির্দেশনা অমান্য করে কাজ চলমানের সংবাদ সংগ্রহে গিয়ে এক সাংবাদিকহামলার শিকার হন। ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

গত শনিবার দুপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়ে আহত সাংবাদিক উল্লাস কুষ্টিয়া-৪ আসনের এমপি আফজাল হোসেনের ছেলে, ভাই, পিএসসহ ১১ জনকে আসামি করে হত্যা চেষ্টার মামলা করেছেন। দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানানবিক্ষোভকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com