মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় দুজন নিহত

মিরপুর প্রতিনিধি: / ১০৯ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে বাসের চাপায় পাখি ভ্যানে (ব্যাটারি চালিত ভ্যান) থাকা নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা মাদ্রাসার সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভ্যানটির চালক কামরুল ইসলাম ও যাত্রী ভানুমতি (৫৫)। ভানুমতি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী। কামরুল মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার আব্দুল সাত্তারের ছেলে।
এ ঘটনায় ভানুমতির মেয়ে হাসিনা ও ভ্যানচালক কামরুল ইসলাম গুরুতর আহত হন।
খবর পেয়ে আমলা পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়ার কিছুক্ষণ পর ভ্যানচালক কামরুল ইসলাম মারা যান বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com