শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

দুর্দান্ত লড়াইয়ের পর ফ্রান্সের কাছে ৩-২ গোলে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ / ২৫৯ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

যুব হকি বিশ্বকাপের গত আসরের রানার্স আপ ফ্রান্স। সেই ফ্রান্স আজ যুব বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে। খেলার এক পর্যায়ে বাংলাদেশ সমতাও এনেছিল।

বাংলাদেশ অ-২১ দল যুব হকি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে। প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে হেরেছিল। পরের ম্যাচে আরেক কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩ গোলে পিছিয়ে থেকেও সমতা আনে আমিরুলের হ্যাটট্রিকে। আজ রানার্স আপ ফ্রান্সের ঘাম ছুটিয়েছেন সামিনরা।

চেন্নাইয়ের রাধাকৃষ্ণ স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে ৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ফ্রান্স লিড নেয়। ঐ কোয়ার্টারে আর ফ্রান্স গোল করতে পারেনি। ২৭ মিনিটে আব্দুল্লাহ ফিল্ড গোল করে বাংলাদেশকে সমতা এনে দেন। ১-১ স্কোরলাইনে দুই দল ড্রেসিংরুমে ফিরে মধ্য বিরতিতে।

তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে ফ্রান্স আবার লিড নেয়। ছয় মিনিট পর আরেকটি গোল করে ফ্রান্স স্কোরলাইন ৩-১ করে। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ গোলের জন্য মরিয়া ছিল। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ফেরে। বাকি ছয় মিনিট বাংলাদেশ সমতা আনার চেষ্টা করেছিল। ফ্রান্সের লক্ষ্য ছিল আরেক গোল করে জয় সুনিশ্চিত করা। শেষ পর্যন্ত ৩-২ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়।

বাংলাদেশ গ্রুপ পর্বে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে। এতে পরবর্তী রাউন্ডে খেলতে পারছে না। তবে স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। যুব বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে বাংলাদেশ দারুণ পারফরম্যান্স করেছে। ফুটবল, ক্রিকেটের মতো সুযোগ-সুবিধা পান না হকি খেলোয়াড়রা এরপরও তারা বিশ্বকাপের মঞ্চে নিজেদের সর্বোচ্চটা দিয়ে পরাশক্তিদের ভিত কাপিয়েছেন।

তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচের ম্যাচ সেরা বাংলাদেশের আমিরুল। তিন ম্যাচে বাংলাদেশ আট গোল করেছে। আট গোলের মধ্যে সাত গোলই আমিরুলের। বাংলাদেশের যে কোনো খেলোয়াড়ের জন্য বিশ্বকাপে স্বপ্নের মতো পারফরম্যান্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com