শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বিপিএলে রাজশাহী দল নিয়ে যে সুখবর দিলেন হান্নান

ক্রীড়া ডেস্কঃ / ২২৫ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:১৯ অপরাহ্ন

আসন্ন বিপিএল শুরু হতে যাচ্ছে চলতি মাসের ২৬ তারিখ থেকে। তার আগে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টায় রয়েছে ৬ ফ্র্যাঞ্চাইজি। এবার রাজশাহী ওয়ারিয়র্স সমর্থকদের সুখবর দিলেন দলটির হেড কোচ হান্নান সরকার।

রাজশাহীতে বেশ কয়েকজন পাকিস্তানি খেলোয়াড় আছেন। পুরো টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন রাজশাহীর পাকিস্তানি ক্রিকেটাররা। শুরু থেকেই তাদের পাওয়া যাবে বিপিএলে।

নিজের ফেসবুকে দেওয়া ভিডিওতে হান্নান বলেন, ‘রাজশাহী ওয়ারিয়র্সে বেশ কিছু পাকিস্তানি খেলোয়াড় রয়েছে। জাতীয় দলের খেলোয়াড়ও রয়েছে। পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের কারণে তারা এনওসি পাবে কি পাবে না… গুড নিউজ হচ্ছে তারা এনওসি পাচ্ছে। নওয়াজ, তালাত, ফারহান এই ৩ জনই মেইন টিমের প্লেয়ার, পাশাপাশি জাহানদাদ রয়েছে।’

‘অন্যান্য দলেও পাকিস্তানি খেলোয়াড় আছে। অন্য দলে কী হচ্ছে বলতে পারব না তবে আমাদের দল নিয়ে আশ্বস্ত করতে চাই, তাদের এনওসি পেয়ে যাচ্ছি। তারা টুর্নামেন্টের শুরু থেকেই থাকবে। ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি, পুরো টুর্নামেন্টেরই এনওসি পাচ্ছে।’

হান্নান আরো জানান, ‘এনওসিতে চুক্তি থাকে, ন্যাশনাল ডিউটি, ইঞ্জুরি বা যেকোনো কারণে, দেশের যদি দরকার হয় তাকে কল করলে ছেড়ে দিতে হবে। যদি সিরিজ কন্টিনিউ করে, সিরিজে কল পায়, তাদের চলে যেতে হবে। যেকোনো দেশের এনওসির চুক্তি এভাবে দেওয়া থাকে।’

‘আয়ারল্যান্ডের কিছু খেলোয়াড়ের দিকে নজর রয়েছে। আমরা চেষ্টা করছি। তারা এলে টিম কম্বিনেশনে ভালো ভূমিকা রাখবে। প্রাইম নিউজ হচ্ছে ফারহান ও নওয়াজ দুজনই এনওসি পাচ্ছে। অলরেডি পেয়ে গেছে বলতে পারেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com