কুষ্টিয়ার মিরপুরে পাক-হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।শ্রদ্ধা নিবেদনের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজমুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিজভী ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম,
উপজেলা জনসাস্থ্য অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব নজরুল করিম। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মোনাজাত করা হয়।