শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

শীতে প্রতিদিন টক দই খেলে কী উপকার?

লাইফ স্টাইল ডেস্কঃ / ২২০ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২:১৭ অপরাহ্ন

শীতকালে শুধু গরম খাবার নয়, প্রতিদিনের খাদ্যতালিকায় টক দই রাখাও শরীরের জন্য সমান উপকারী। অনেকেই ভাবেন শীতে দই খাওয়া ঠিক নয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সঠিক নিয়ম মেনে খেলে টক দই শীতেও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

তবে যাদের ঠাণ্ডা লাগার প্রবণতা বেশি, তারা কখনোই ফ্রিজের ঠান্ডা দই খাবেন না। আর যাদের এসিডিটি আছে, তারা খালি পেটে টক দই এড়িয়ে চলবেন।

রাতের বেলাতেও টক দই খাওয়া নিষেধ।

 

কীভাবে খাবেন?

টক দই খাওয়ার সেরা উপায়—

  • চিনির বদলে সামান্য লবণ দিয়ে
  • ওটস, কর্নফ্লেক্স বা মুসলির সঙ্গে
  • শসা মিশিয়ে রায়তা হিসেবে
  • টক দই দিয়ে ঘোল বা শরবত

অল্প পরিমাণে নিয়মিত খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ওজন কমাতেও সাহায্য করে।

টক দইয়ের স্বাস্থ্যগুণ

১. হাড় শক্ত করে, দূর করে ক্যালসিয়ামের ঘাটতি

টক দই ক্যালসিয়ামের চমৎকার উৎস। বিশেষ করে নারীদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা কম থাকে—নিয়মিত টক দই খেলে সহজেই সেই ঘাটতি পূরণ হয়।

ক্যালসিয়াম ট্যাবলেটের প্রয়োজনও কমে। 

২. ত্বক ও চুল রাখে সুস্থ

টক দইয়ের পুষ্টি ত্বককে উজ্জ্বল ও চুলকে নরম করতে সাহায্য করে। চুল পড়াও কমে।

৩. নিরামিষভোজীদের জন্য প্রোটিনের সহজ উৎস

টক দইয়ে থাকে প্রচুর প্রোটিন।

যারা নিরামিষভোজী, তাদের জন্য এটি প্রোটিনের বিকল্প উৎস হিসেবে কার্যকর। 

৪. হৃদযন্ত্র ভালো রাখে

নিয়মিত টক দই খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে এবং শরীরে প্রয়োজনীয় ভিটামিন–মিনারেল সরবরাহ হয়।

৫. ইমিউনিটি বাড়ায়, হজম শক্তি উন্নত করে

টক দই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হজমের নানা সমস্যাও দূর হয়।

সূত্র: এবিপি লাইভ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com