মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৯৩ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৯ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধে যাদের প্রাণের বিনিময়ে বাংলার বুকে অর্জিত হয়েছে নতুন এক ভূখণ্ড। জাতির সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বীর সন্তানদের স্মরণ করতে ভিড় করছেন জাতীয় স্মৃতিসৌধে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করছে। এদের হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন শ্রদ্ধা ও ফুলের পুষ্পস্তবক অর্পণ করে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। এতে ফুলে ফুলে ভরে উঠেছে বীর শহীদদের বেদী।

মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী শারমিন আক্তার। তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তবে মুক্তিযুদ্ধ সম্পর্কে বইয়ে পড়েছি। আজ আমি পরিবারের সঙ্গে প্রথম জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম বলে জানান তিনি।

অপরদিকে শ্যামলী থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই জাতীয় স্মৃতি আসি। তাই এবারও এসে বীর শহীদদের ফুলের শ্রদ্ধা জানিয়েছি বলে জানান তিনি।

স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছি। সেই জাতির সূর্য সন্তানদের স্মরণ করছি জাতীয় স্মৃতিসৌধে এসে। এই দিনটি আমাদের গৌরবের দিন। তাই দেশের জন্য আত্মদানকারী সেই সব বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com