মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

ময়মনসিংহে মাজার ভাংচুর, মল-মূত্র নিক্ষেপ

ময়মনসিংহ প্রতিনিধিঃ / ২৩২ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

ময়মনসিংহের গৌরীপুরে একটি মাজার ভাঙচুর করার ঘটনা ঘটেছে। মাজার ভাংচুরের পর ভেতরে মল-মূত্র নিক্ষেপ করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতের কোনো এক সময় টেঙ্গাপাড়া গ্রামে কয়েক শত বছরের পুরাতন শাহজাহান উদ্দিন (র) আউলিয়া নামে মাজারে এই ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ওই বাজারে যান বেশ কয়েকজন ভক্ত। ওই সময় দেখতে পান মাজারের মূল অংশের বাউন্ডারি ভেঙে পড়ে আছে। তাছাড়া মাজারের বেশ কিছু জায়গায় মানুষের মল-মূত্র ও গোবর ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে মাজারটিতে আসতে থাকেন শত শত লোক। তারা মাজার ভাঙচুরের এই ঘটনায় ক্ষুব্ধতা প্রকাশ করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা ফারুক আহম্মেদ নামে একজন বলেন, এই মাজার কত বছর আগের তা বলা মুশকিল। এখানে প্রতিদিনই ভক্তরা এসে যে যার মতো কর্মকাণ্ড চালিয়ে চলে যান। এ অবস্থায় মাজার ভাঙচুর কোনোভাবেই মানা যায় না।

এলাকার ইউপি সদস্য মো. জুয়েল মিয়া জানান, খবর পেয়ে তিনি এসে দেখতে পেয়েছেন মাজারের মূল অংশের বাউন্ডারি ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। রাতের কোনো এক সময় কারা এ কাণ্ড করেছে তা বলা যাচ্ছে না। এ বিষয় নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে।

মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে এই মাজারে আছি। কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। বাপ-দাদাদের কাছে জানতে পেরেছেন মুঘল সম্রাটের আমলে এই মাজার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবছর হাজার হাজার ভক্তকুল এখানে আসেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছে। মাজারের একাংশের কিছু অংশ ভাংচুর করা হয়েছে। পলিথিনে মল-মুল ভরে মাজারে নিক্ষেপ করেছে। তবে   ওই মাজারে  কোন ওরস হয় না।  এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com