মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন

Reporter Name / ৩৮৬ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাংলা স্টার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। বাসটি বাঐখোলা এলাকায় পৌঁছালে হঠাৎই দুর্বৃত্তরা অজ্ঞাত কারণে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চালক বাস থামালে যাত্রীরা দ্রুত নেমে প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস. এম. হুমায়ূন কার্ণায়েন জানান, “দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, আগুনে বাসটির ভেতরের কিছু আসন ও সামগ্রী পুড়ে গেছে।

এদিকে টাঙ্গাইল থানার ওসি (তদন্ত) জানান, কারা ও কী কারণে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন মহাসড়কে একের পর এক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com