শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ার নৈশপ্রহরীর মনোনয়ন বাতিল

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২৫৮ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনে লড়তে সরকারি চাকরি ছেড়ে প্রার্থী হয়েছেন নৈশপ্রহরী খাইরুল ইসলাম। তবে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠ থেকে বিদায় নিতে হলো তাকে।

রোববার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন তার মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের পর বাতিল ঘোষণা করেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসন থেকে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন খায়রুল ইসলাম।

জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইকবাল হোসেন জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী-কর্মকর্তা অবসর গ্রহণ বা চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হলে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ ক্ষেত্রে খাইরুল ইসলামের চাকরিতে ইস্তফা দেওয়ার কেবলমাত্র চার মাস পার হয়েছে। তাই বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে মনোনয়ন ফিরে পেতে হাইকোর্ট আপিল করবেন বলে জানিয়েছেন খাইরুল ইসলাম।

উল্লেখ্য, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা খায়রুল ইসলাম বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। বাউল মতের অনুসারী খায়রুল ইসলাম সংসদ নির্বাচনে অংশ নিতে প্রায় চার মাস আগে সরকারি চাকরিতে ইস্তফা দেন।

এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি। তবে তিনি সেই সময় সরকারি চাকরিতে থাকায় তার মনোনয়ন বাতিল হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com