বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ ‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, ১ শিশু নিখোঁজ কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই— ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

মিরপুর প্রতিনিধি: / ৬৪ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর যে নজিরবিহীন নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে, সে কথা স্মরণ করিয়ে দিয়ে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।

বিগত সরকারের অপশাসনের শিকার আমাদের নেতাকর্মীদের ত্যাগের কথা ভুলে যাওয়া যাবে না।

শুক্রবার (৭ আগষ্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন,

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আরও বলেন, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চাচ্ছি এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন যে, গত পরশুদিন ইন্ডিয়া থেকে প্রেস কনফারেন্স করার চেষ্টা করেছে পতিত সরকার।

আমরা শক্ত অবস্থানে আছি। কোন ষড়যন্ত্রেই কাজ হবে না এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com