মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ২৯৭ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৯ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ রাজধানীতে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় একটি প্যারাজাম্প আয়োজন করা হয়েছে। প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ওই সময়ে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই বিরতির কারণে যাত্রীসাধারণের যে অসুবিধা হতে পারে, সে জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে যাত্রীদের আগেভাগে সময়সূচি জেনে যাতায়াতের পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com