মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

ইরানে গোপন বিমান হামলা চালাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৪৭ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে গোপন সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব, এমন তথ্য জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত দুইজন পশ্চিমা কর্মকর্তা এবং দুইজন ইরানি কর্মকর্তা।

বুধবার (১৩ মে) আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এ তথ্য প্রকাশ করে।

তাদের দাবি, সৌদি আরবের ভেতরে চালানো হামলার জবাব হিসেবেই ইরানের বিভিন্ন স্থানে একাধিক অপ্রকাশিত হামলা চালায় রিয়াদ। আগে কখনও সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়েছে বলে জানা যায়নি। ফলে এই পদক্ষেপকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে সৌদি আরবের আরও আক্রমণাত্মক অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

দুই পশ্চিমা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সৌদি বিমানবাহিনী গত মার্চের শেষ দিকে এসব হামলা চালায়। তাদের একজন বলেন, সৌদি আরবে হামলার পাল্টা জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, তা এখনও নিশ্চিত নয়।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থাকা সত্ত্বেও সৌদি আরব দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপত্তার জন্য মার্কিন সামরিক সুরক্ষার ওপর নির্ভরশীল। তবে টানা ১০ সপ্তাহের যুদ্ধের মধ্যে সৌদি ভূখণ্ডে হামলার ঘটনা সেই নিরাপত্তা বলয়ের দুর্বলতা সামনে এনে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com