মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: / ১৪১ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ন

২১ ঘণ্টায় কয়েক দফা বৈঠক হয়েছিল। লাভ হয়নি কিছুই। ইরান ও যুক্তরাষ্ট্র—দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড়।

তেহরান বলছে, জাতীয় ইস্যুতে ছাড় নয়, প্রয়োজনে সামরিক ও কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজবে। যুক্তরাষ্ট্র নাখোশ তাদের দাবি পূরণ না হওয়ায়।

তবে ইরান দাবি করছে, অর্ধ পৃথিবী ঘুরে আসা যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোনো অগ্রগতি তখনই সম্ভব হবে যখন ওয়াশিংটন তেহরানের ভাষায় ‘অযৌক্তিক দাবি’ থেকে সরে আসবে।

ঘানায় ইরান দূতাবাসের এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ভাইস প্রেসিডেন্টকে বিশ্বের অর্ধেক পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে নিয়ে এসেছে। ২১ ঘণ্টার আলোচনা হয়েছে। তারা যুদ্ধে যা অর্জন করতে পারেনি, সবকিছুই দাবি করেছে। ইরান স্পষ্টভাবে বড় ‘না’ বলেছে। আলোচনা শেষ। প্রণালি এখনও বন্ধ। আর ভাইস প্রেসিডেন্ট খালি হাতে ফিরে যাচ্ছেন। আবারও শুধু ইরানের কথাই রইল। নিজেদের মুখ রক্ষা করার আর কোনো উপায় তাদের নেই।

এদিকে দীর্ঘ আলোচনার পরও কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছড়াই ফিরে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র— এমন দাবি ইরানের। ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদামাধ্যম ফার্স নিউজ জানিয়েছে এমন তথ্য।

প্রতিবেদনের তথ্যানু্যায়ী, হরমুজ প্রণালি, পরমাণু প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মত পার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক। যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছিলো।

যুক্তরাষ্ট্রের দাবিকে বাড়াবাড়ি আখ্যাও দেন তারা। জানান- হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন। যা প্রত্যাখান করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তেহরানের আলোচক দলের কয়েকজন প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com