শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

একই গ্রুপে পড়ল ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্কঃ / ২৯৭ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর প্রথম পর্বে কাদের বিপক্ষে লড়তে হবে ব্রাজিলকে তা জানা গেছে। কনমেবল আয়োজিত ড্রতে গ্রুপ ‘বি’-তে পড়েছে ব্রাজিল যেখানে তাদের সঙ্গে রয়েছে চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনাও। এছাড়া পেরু, ইকুয়েডর ও বলিভিয়াও একই গ্রুপে। টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে প্যারাগুয়েকে নির্বাচিত করেছে কনমেবল।

অন্যদিকে, গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক প্যারাগুয়ে, কলম্বিয়া, ভেনেজুয়েলা, চিলি ও উরুগুয়ে। দুই গ্রুপ থেকে শীর্ষ ৩টি করে দল উঠবে চূড়ান্ত পর্বে। ফাইনাল রাউন্ডের সেরা চার দল সুযোগ পাবে ২০২৬ সালের ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে।

আগামী বছরের ৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র চ্যাম্পিয়ন ব্রাজিল, যারা এখন পর্যন্ত মোট ১০ বার শিরোপা জিতেছে—২০০৪, ২০০৬, ২০০৮, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০২২ ও ২০২৪ সালে।

টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে কোচ কামিলা অরল্যান্ডো ও তার কোচিং স্টাফ নভেম্বরে অংশগ্রহণকারী দুটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলান। আর্জেন্টিনার ইজেইজা শহরে স্বাগতিক আর্জেন্টিনার সঙ্গে গোলশূন্য ড্র করার পর প্যারাগুয়েকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দেয় ব্রাজিলকে।

এর আগে, অক্টোবরে গয়ানিয়ায় মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩-০ ও ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। তবে আরেকটি প্রীতি ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে পরাজিত হয় সেলেসাওরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com