শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ

কুমারখালী প্রতিনিধিঃ / ৯৭ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:১০ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাদশা শেখ (৪২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকার একটি কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাদশা শেখ একই ইউনিয়‌নের সাঁওতা গ্রা‌মের বাসিন্দা। তিনি কালীগঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পের নৈশপ্রহরী ছিলেন।

চাপড়া ইউনিয়ন প‌রিষ‌দের সদস্য হেলাল শেখ জানান, বাদশা তাঁর ফুফাতো ভাই। তিন দিন আগে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাদশা। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

বাঁধ বাজার পু‌লিশ ক্যাম্পের উপপ‌রিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বাদশা নামের এক ব্যক্তির বলে স্বজনেরা শনাক্ত করেছেন। মরদেহটি অর্ধগ‌লিত অবস্থায় র‌য়ে‌ছে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com