শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুমারখালীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

কুমারখালী প্রতিনিধিঃ / ৬১ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান প্রামাণিক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসমান প্রামাণিক একই ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান প্রামাণিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চুরির অভিযোগে ২০২৪ সালে তিনি চাকরিচ্যুত হন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি চুরির মামলাও রয়েছে।
শনিবার রাতে পাওনা টাকা আদায়ের জন্য ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে খোর্দ্দবন গ্রামের দুলাইভাই ইসমাইল শেখের বাড়িতে যান ওসমান। সেখানে টাকা না পেয়ে পিস্তল দেখিয়ে ইসমাইল শেখকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করে।
নাম প্রকাশ না করার শর্তে ওসমানের এক স্বজন জানান, কোম্পানির টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে ওসমানের সঙ্গে তার দুলাইভাই ইসমাইল শেখের বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই শনিবার রাতে অস্ত্র হাতে নিয়ে তাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি ইসমাইল শেখ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ওসমান প্রামাণিক তার দুলাইভাইকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বিদেশি পিস্তল নিয়ে সেখানে গিয়েছিলেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com