মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

কুষ্টিয়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২১৩ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

কুষ্টিয়া সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) বাংলাদেশের অভ্যন্তরে দিগ্রীরচর এলাকায় নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাকে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম এম বাবু। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানাধীন সারগাছি আশ্রম গ্রামের বাসিন্দা এবং মরহুম আব্দুল আজিজ শেখের ছেলে।
বিজিবি জানায়, নিয়মিত টহল কার্যক্রমের সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এম বাবু নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৭ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ভারতীয় নাগরিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক পাচারসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com