কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে দলীয় বিদ্রোহ দমন করতে সক্ষম হলেও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এখনো বিদ্রোহী প্রার্থী নিয়ে চাপে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
বিদ্রোহী প্রার্থী হাবলু মোল্লা দাবি করেন, তার লড়াই বিএনপি বা ধানের শীষের বিরুদ্ধে নয়, বরং দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে। নাম উল্লেখ না করলেও তিনি কুষ্টিয়া-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চুর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্বসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
অন্যদিকে, এসব অভিযোগ ও বিদ্রোহী প্রার্থীর অবস্থানকে গুরুত্ব দিতে নারাজ মনোনীত প্রার্থীর সমর্থকরা। তাদের দাবি, কুষ্টিয়া-১ আসনে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছেন এবং বিদ্রোহী প্রার্থীর তেমন কোনো প্রভাব নেই।
এই জাতীয় আরো খবর ....