বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ ‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, ১ শিশু নিখোঁজ কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২১ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

কুষ্টিয়া সদরে আমান্না খাতুন নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেয়া তিন নবজাতকের মধ্যে একজন ছেলে ও দুজন মেয়ে। বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ আছেন।
আমান্না খাতুন সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে স্বাভাবিক প্রক্রিয়ায় ৩ সন্তানের জন্ম দেন আমান্না। এর আগে সিরাজুল ইসলামের প্রথম সন্তান জন্মের পর মারা যায়। এরপর এবার একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারে বইছে আনন্দের জোয়ার।
পরিবারটির সদস্যরা জানান, দীর্ঘ অপেক্ষা ও নানা দুশ্চিন্তার পর একসঙ্গে তিন সন্তানকে সুস্থভাবে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।
নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্মের ঘটনায় স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর ছড়িয়ে পড়ার পর এলাকার নানা বয়সি মানুষ বাচ্চাদের দেখতে সিরাজুলের বাড়িতে ভিড় করেন। এদিকে মা ও তিন নবজাতক সুস্থ থাকায় পরিবার ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com