শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২৩১ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২:৫৪ অপরাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের লালনশাহ সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই দুই পুলিশ কর্মকর্তারা হলেন পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪৫) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন (৪০)। তাঁরা পুলিশের পাবনা জেলা বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন।

জানা গেছে, মোজাহারুল ইসলাম রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং কয়েস উদ্দিন রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া রাতৈল এলাকার কাছিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মোজাহারুল ইসলাম ও কয়েস উদ্দিন মোটরসাইকেলে করে ভেড়ামারার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পুলিশ কর্মকর্তা কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যান। তাঁদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা যায়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com