শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় চড়া দামে গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২৩৯ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:১২ অপরাহ্ন

কুষ্টিয়া শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১ এপ্রিল) দুপুরে শহরের এনএস রোড ও কাটায়খানা মোড় এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযান সূত্রে জানাযায়, বেশ কিছুদিন ধরে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অভিযোগ আসছিল যে, কুষ্টিয়া শহরের কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে এলপিজি গ্যাসের নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা হাতিয়ে নিচ্ছে।

এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে নামে।

​অভিযানকালে শহরের এনএস রোডস্থ ‘আলিফ আখলাক স্টোর’-এ গিয়ে অভিযোগের সত্যতা পায় টিমটি। সেখানে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে চড়া দামে গ্যাস বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সময়ে শহরের কাটায়খানা মোড়ের ‘প্রিন্স ইলেকট্রনিক্স’-কে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. মাসুম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা আজ এই অভিযান পরিচালনা করেছি। এলপিজি গ্যাসের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাধারণ মানুষের পকেট কাটবে এমন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন র‍্যাব-১২ ও কুষ্টিয়া জেলা পুলিশের সদস্যরা।

জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলাজুড়ে এ ধরনের তদারকিমূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী জানান। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে আরও বলেন, প্রতিটি দোকানে মূল্য তালিকা দৃশ্যমান রাখা এবং সরকার নির্ধারিত দামেই পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com