শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় ট্রলিচাপায় শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১৪৭ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় স্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় আরিয়ান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে সদর উপজেলার শিমুলিয়া মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিয়ান ওই এলাকার মামুন হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিয়ান বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। এসময় ধানবাহী একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়।
এতে আরিয়ান গুরুতর আহত হলে তাকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রলিটি আটক করে এলাকাবাসী। শিশু আরিয়ানের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com