মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণার অভিযোগে আরএমওর বিরুদ্ধে নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১৮৬ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

কুষ্টিয়া-৩ (সদর) আস‌নে বিএন‌পির সংসদ সদস্য (এম‌পি) প্রার্থীর স‌ঙ্গে নির্বাচনি প্রচা‌রণায় অংশ নেওয়ার অ‌ভি‌যো‌গে কু‌ষ্টিয়া ২৫০ শয্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হো‌সেন ইমামকে কারণ দর্শানোর নোটিশ দি‌য়ে‌ছে নির্বাচনি অনুসন্ধান ও বিচা‌রিক কমিটি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়া‌রি) যুগ্ম দায়রা জজ মো. আরিফুল ইসলাম কারণ দর্শানোর নো‌টি‌শ‌টি স্বাক্ষর ক‌রেন।
নো‌টি‌শে বুধবার (১১ ফেব্রুয়া‌রি) বি‌কাল ৩টায় হো‌সেন ইমাম‌কে কার্যাল‌য়ে স্বশরী‌রে উপ‌স্থিত হ‌য়ে লি‌খিত ব্যাখ্যা প্রদা‌নের‌ নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সরকারি কর্মকর্তা দায়িত্বে থাকা অবস্থায় বিএন‌পি মনোনীত প্রার্থীর নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেছেন। গত রোববার (৮ ফেব্রুয়া‌রি) সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এমন অভিযোগ দাখিল করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনায় প্রাথমিকভাবে নির্বাচনি আচরণবিধি এবং সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি প্রতীয়মান হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্ধারিত তারিখ ও সময়ে তদন্ত কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া নো‌টি‌শে নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com