শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় পার্কে প্রেমিক যুগলের বিষপান

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৪৭ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ অপরাহ্ন

কুষ্টিয়ায় পরকীয়া সম্পর্কে জড়িয়ে একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন শাকিল ও নুরুন্নাহার নামে এক প্রেমিক যুগল। বর্তমানে তারা দুইজনই কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের রেইনউইক পার্কে এ ঘটনা ঘটে। পুলিশ, স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাকিল ও নুরুন্নাহার দুইজনের বাড়িই কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তারা পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন বলে জানা যায়।

বৃহস্পতিবার সকালে দুইজন একসঙ্গে রেইনউইক পার্কে প্রবেশ করেন। কিছুক্ষণ পর পার্কের ভেতরে তারা একসঙ্গে বিষপান করেন। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে দুইজনই অস্বাভাবিক আচরণ করতে থাকলে বিষয়টি পার্কে থাকা লোকজনের নজরে আসে। পরে তারা তাদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন বলেন, দুইজনকে একসঙ্গে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের এখনো জ্ঞান ফেরেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ঘাস মারা বিষজাতীয় কোনো পদার্থ পান করেছেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, তাদের দুইজনের বাড়ি মিরপুর উপজেলায়। তারা দুইজনই বিবাহিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে নুরুন্নাহার কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল গ্রামের এনামের মেয়ে এবং শাকিলের বাড়ি ওই উপজেলার কুরিপোল গ্রামে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com