বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ ‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, ১ শিশু নিখোঁজ কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

কুষ্টিয়ার ইয়াবাসহ বাসের সুপারভাইজার আটক

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৫৫ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ রোজিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হেলাল উদ্দিন (৩৯) নামে সুপারভাইজারকে আটক করেছে র‍্যাব।
রোববার (২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার ময়েন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হেলাল উদ্দিন উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের বাসিন্দা।
তবে হেলাল উদ্দিনের দাবি, সকালে ঢাকা থেকে অপরিচিত একজন তার হাতে কাগজে মোড়ানো একটি প্যাকেট আর মোবাইল নম্বর ধরিয়ে দেন। তাতে একটি মোবাইল ফোন ও চার্জার থাকার কথা ছিল।
রোজিনা পরিবহনের কুমারখালী কাউন্টার মাস্টার আব্দুল হালিম মুঠোফোনে জানান, হেলাল তিন বছর ধরে ঢাকা – কুষ্টিয়াগামী রোজিনা পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত।
বিকাল ৪টার দিকে কুষ্টিয়া র‍্যাব ১২, সিপিসি -১ এর কোম্পানী কমান্ডার মো. রেজাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, রাজাবাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গাজী ফিলিং স্টেশনের সামনে নেমে একটি ভ্যানে করে যাচ্ছিলেন হেলাল।
গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com