মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

কুষ্টিয়ার কুমারখালিতে মোটরসাইকেল-পাখি ভ্যানের সংঘর্ষে নিহত ১

কুমারখালি প্রতিনিধিঃ / ১৯৫ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজিম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানের চার যাত্রী। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার লাহিনী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজিম কুমারখালি উপজেলার শিলাইদহ ইউনিয়নের লালাদাড়ি গ্রামের আবু মুসার ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, রাতে আজিম উদ্দিন মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি ব্যাটারিচালিত পাখি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রাস্তার উপর ছিটকে পড়ে আজিম মারা যান। আহত হন ভ্যানে থাকা চার যাত্রী। আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com