মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক

মিরপুর প্রতিনিধি: / ৫৫ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:০১ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ৯ মাইল কাচারীপাড়া সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সাহেব পাগলের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন—ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম লালুর মোড় এলাকার বাবুল হোসেনের ছেলে মো. সুমন হোসেন (২৮) এবং একই এলাকার মহিউদ্দিনের ছেলে মো. মাহাবুল আলম (৪০)। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোরে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে একটি পেয়ারা ব্যবসায়ীর গাড়ি যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি সেটির গতিরোধ করেন। এ সময় তারা অস্ত্র প্রদর্শন করে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের স্থানীয় বাসিন্দা, কৃষক ও পথচারীরা এগিয়ে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে ওই দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও সুমন ও মাহাবুলকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় ওই ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য হিসেবে মহাসড়কে চলাচলকারী পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘আজ ভোরে জনতার হাতে ছিনতাই চক্রের দুজন সদস্য আটক হন। পরে স্থানীয়রা তাদের মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় মিরপুর থানায় একটি ছিনতাই মামলা দায়ের হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com