শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ার মিরপুরে জামায়তে ইসলামীর সংবাদ সম্মেলন

আলমগীর মন্ডলঃ / ২২৩ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১১ দল মনোনীত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দারুসসালাম একাডেমি চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই সংবাদ সম্মেলন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, জেলা জামায়াতের নায়েবে আমির আবুল হাশেম, জেলা ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক, অ্যাভভোকেট মাহফুজুর রহমান, গোলাম মোস্তফা প্রমুখ।

এসময় জামায়াত প্রার্থী আব্দুল গফুর বলেন, যে প্রত্যাশা নিয়ে নির্বাচনের আয়োজন করেছে, জনগণ যে প্রত্যাশা করছে তার যেন পূর্ণ প্রতিফলন ঘটে। প্রতিটি ভোটার বাড়ি থেকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য প্রশাসন, সরকার, নির্বাচন কমিশন সবার কাছে এটা আমাদের দাবি।

নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, কোনভাবেই যেন এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। যদি এটা হয় সরকারের জন্য, দেশের জন্য বড় ক্ষতি বয়ে আনবে।

তিনি আরো বলেন, আমি যদি এমপি নির্বাচিত হই তাহলে এলাকার উন্নয়ন সহ মাদক সন্ত্রাস চাঁদাবাজ এসব ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা থাকবে।তেমনি ভাবে সবাই যাতে নিরাপদে রাতে দিনে চলাআল করতে পারে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com