মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে ড্রামের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরপুর প্রতিনিধি: / ২৯৯ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:০৯ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে ধান ভেজানো ড্রামের পানিতে ডুবে ইয়াছিন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩জুন) বেলা ১টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, শিশু ইয়াছিন চৌদুয়ার গ্রামের আলামিন শেখের ছেলে। হাসপাতাল সূত্র জানায়, দুপুরে ড্রামের পানিতে ডুবে যাওয়া এক শিশুকে ভূক্তভোগী পরিবার উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল্লাহ আল রাজী তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়টি আমি ইতিমধ্যে জানতে পেরেছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com