শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

দৌলতপুরে কলেজছাত্রের লাশ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধিঃ / ৩৩১ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সিয়াম হোসেন (১৭) নামের কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাঁশঝাড়ে তার মরদেহ পাওয়া যায়।

সিয়াম হোসেন দৌলতপুরের বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ি এলাকার বাসিন্দা এবং গোয়ালগ্রাম কলেজের শিক্ষার্থী। সিয়াম স্থানীয় মসজিদের ইমাম সিপুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মধুগাড়ি এলাকার শেহালা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সিয়াম পরে খোঁজাখুঁজির পরও তার সন্ধান আজ সকালে তাকে মৃত অবস্থা পাওয়া যায়। তার সাথে এলাকার কারও কোন শত্রুতা নাই।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘সকালে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবো। পরে মৃত্যু বিষয়ে জানাতে পারবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com