শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৭৬ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

কুষ্টিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি তথা জন্মাষ্টমী। দিবসটি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বইছে আনন্দের হাওয়া।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
পরে বিকাল ৫টায় শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিপুল হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার সার্বজনীন পূজা মন্দিরে গিয়ে সেই শোভাযাত্রা।
শোভাযাত্রায় অনেক শিশুকে ভগবান শ্রীকৃষ্ণের সাজে অংশ নিতে দেখা যায়। আবার কেউ কেউ হাজির হন শ্রীকৃষ্ণের মামা কংস রূপে। ঢাক ঢোলের তালে তালে মুখরিত হয়ে ওঠে শোভাযাত্রা।
শোভাযাত্রায় অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বীরা জানান, দুষ্টের দমনের লক্ষ্যে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ মানুষ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সেই দিবসটির স্মৃতি ধরে রাখতেই আজকের এই উদযাপন।
তারা বলেন, বর্তমান সমাজে অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে। তাই এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাদের প্রার্থনা, তিনি যেন এসব অত্যাচারীদের বিনাশ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com