বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ ‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, ১ শিশু নিখোঁজ কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

নারায়ণগঞ্জে ১৯ মামলার আসামি ‘টাইগার মোমেন’ গ্রেপ্তার

কুষ্টিয়া পোস্ট ডেস্ক / ১৭০ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১:২০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তির এক বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে ১৯টিরও বেশি মামলার এজাহারভুক্ত আসামি মো. মোমেন ওরফে টাইগার মোমেন। সোমবার (২৬ জানুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে, রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সোনারগাঁ কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মোমেন (৪০) কাঁচপুর সোনাপুর গ্রামের হাজী মো. আমির আলীর ছেলে।

তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

গোয়েন্দা পুলিশ জানায়, টাইগার মোমেন ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁ এলাকায় সংঘটিত মোহাম্মদ আশিক মিয়া (২০) হত্যা মামলার এজাহারভুক্ত ৬৫ নম্বর আসামি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন ও চুরির অভিযোগে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় রুজুকৃত ১৯টির অধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com