শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নির্বাচন পরবর্তী কর্মসূচি ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ২২০ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর তার কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনের পর তিনি তিনটি মূল খাতে কাজ করার পরিকল্পনা নিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনার কথা জানান ড. ইউনূস। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উপ-প্রেস সচিব জানান, বৈঠকে আকিয়ে আবে নির্বাচনের পর তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন। জবাবে ড. ইউনূস জানান, তিনি প্রধানত তিনটি খাতে কাজ চালিয়ে যাবেন—ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং ‘থ্রি জিরো’ উদ্যোগ।

ড. ইউনূসের পরিকল্পনা অনুযায়ী, ডিজিটাল হেলথকেয়ার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা ডিজিটাল মাধ্যমে দেশে থাকা পরিবারের স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন।

দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির দীর্ঘদিনের উদ্যোগ আরও বিস্তৃত আকারে অব্যাহত রাখবেন তিনি।

তৃতীয়ত, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে পরিচালিত তার ‘থ্রি জিরো’ প্রকল্পও চলমান থাকবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আকিয়ে আবে বর্তমানে ‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকেই তার বাংলাদেশ সফর।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে সেই সম্পর্কের স্মৃতিও স্মরণ করেন প্রধান উপদেষ্টা।

এছাড়া ড. ইউনূস জানিয়েছেন, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে তিনি সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাবেন। আন্তর্জাতিক এই ফাউন্ডেশনের সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com