মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

পদ্মা সেতুতে টোল আদায় ৩ হাজার কোটি টাকা

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৬৮ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

পদ্মা সেতুতে টোল আদায়ের ক্ষেত্রে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। সেতুটি উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত মোট টোল আদায়ের পরিমাণ তিন হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীর নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করছে। এ সময়ে সেতুটি দিয়ে যানবাহন চলাচল ও রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।

সেতু চালুর ফলে যাতায়াতের সময় সাশ্রয়ের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দেশের জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং শিল্পজাত পণ্য পরিবহনে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, জনগণের সহযোগিতা এবং ডিজিটাল টোল ব্যবস্থার আধুনিকায়নের কারণেই অল্প সময়ের মধ্যে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com