শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৯৭ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে ইতোমধ্যে নির্বাচন কমিশনের যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানান ইসি সচিব।

তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিবন্ধনের পর ডাকযোগে রাষ্ট্রপ্রধানের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে বলে জানান তিনি।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি; তবে সেটা প্রথাগত পদ্ধতি ছিল।

এবারই নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের পদ্ধতি চালু করেছে। এক্ষেত্রে অনলাইনে নিবন্ধন সেরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ মিলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com