মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বিএনপি আরও ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৬৩ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:৫৯ অপরাহ্ন

আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি আরও ১৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। এর মাধ্যমে তারা পুনরায় দলীয় কর্মকাণ্ডে ফেরার সুযোগ পেলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি–আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল, আবেদন ও পর্যালোচনার পর তাদের একটি অংশের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার করা

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মোকছেদুল হক শিবলু, রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মজিবর রহমান, ময়মনসিংহ উত্তর জেলার হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য মাওলানা মাহবুবুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিম আহমদ ও সাবেক সদস্য এ বি এম কাজল সরকার।

এ ছাড়া ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরিদ আল রাজি কমল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি মোসা. মনোয়ারা খাতুন, জেলা মহিলা দলের কুটির শিল্পবিষয়ক সম্পাদক মোছা. সুমি আক্তার, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহআইনবিষয়ক সম্পাদক আবুল হাসনাত তারেক এবং কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মো. খাইরুল আলম চৌধুরীও রয়েছেন তালিকায়।

অন্যদিকে, একই অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোছা. আফসানা মিমি এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা ও ঐক্য সুসংহত করার লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com