শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ২২০ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের নিয়োগ বাতিল করা হয়েছে তার পদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায়।

এতে বলা হয়মো. সাফিকুর রহমান ফৌজদারি অভিযোগে কারাবন্দি হওয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে

 এ অবস্থায়বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনার স্বার্থে উক্ত পদে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে (বিমান ও সিএ) দায়িত্ব দেয়া হয়েছে। নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি নতুন দায়িত্ব পালন করবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com