শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ / ১৯১ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এলো সেই চরম দুঃসংবাদ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল বাংলাদেশ।

শনিবার (২৪ জানুয়ারি) আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

শনিবার সকালেই আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই এই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির হাতে।

নিয়ম অনুযায়ী, এই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ডের সদস্য আমিনুল ইসলাম বুলবুলকেও পাঠানো হয়েছে। ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এই ওয়েবসাইট জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

মূলত নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির বোর্ড সভায় ১৪-২ ভোটে হেরে যাওয়ার পর বিসিবি শেষ চেষ্টা হিসেবে আইসিসির ‘স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির’ (ডিআরসি) দ্বারস্থ হয়েছিল। কিন্তু এখতিয়ার বহির্ভূত হওয়ায় সেই আবেদনও খারিজ হয়ে যায়। এরপর আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা (ডেডলাইন) শেষ হওয়ার পরই শনিবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশের বিদায়ে কপাল খুলেছে স্কটল্যান্ডের। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সহযোগী দেশ হিসেবে তারাই সুযোগ পেয়েছে। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্লটেই জায়গা করে নিয়েছে স্কটিশরা। বাংলাদেশ যে ভেন্যুগুলোতে (কলকাতা ও মুম্বাই) খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, সেখানেই খেলবে স্কটল্যান্ড। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে লড়বে একই ভেন্যুতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com