বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ভালো আম চেনার সহজ উপায়

লাইফ স্টাইল ডেস্কঃ / ৬৫ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন

কিছুদিনের মধ্যেই বাজারে আসবে ফলের রাজা আম। টাটকা, রসালো আর মিষ্টি আমের অপেক্ষায় আছেন অনেকেই। তবে বাজারে আম কিনতে গিয়ে ধরা খাওয়া যাবে না। তাই কেনার আগে একটু বুঝে নেওয়া জরুরি। বাজারে গিয়ে ভালো আম চিনবেন যেভাবে-

ভালো আম চেনার সবচেয়ে সহজ উপায় হলো গন্ধ

বোঁটার কাছে হালকা মিষ্টি গন্ধ থাকলে আম ভালো। বেশি তীব্র বা টক গন্ধ থাকলে সেই আম এড়িয়ে চলাই ভালো। তবে টাটকা আমে প্রাকৃতিক মিষ্টি সুবাস থাকে।

দেখে নিন আম নরম না শক্ত

পাকা আম সাধারণত হালকা নরম হয়। চাপ দিলে বেশি দেবে গেলে সেই আম নষ্ট হতে পারে। ভবিষ্যতে খাওয়ার জন্য একটু শক্ত আম কেনা ভালো।

আমের বাহ্যিক রূপটাও কিন্তু গুরুত্বপূর্ণ

দাগহীন ও পরিষ্কার খোসার আম ভালো। কুঁচকে যাওয়া বা খুব শুকনো খোসার আম নেবেন না। শুধু রঙ না দেখে, দেখতে হবে আমটি সতেজ কিনা। বাজারে অনেক সময় কৃত্রিমভাবে পাকানো আম পাওয়া যায়। তবে গাছপাকা আম তুলনামূলক বেশি সুস্বাদু ও নিরাপদ। তাই বিশ্বাসযোগ্য বিক্রেতার কাছ থেকে আম কেনা ভালো।

আম কেনার সময় একটু সচেতন থাকলেই ভালো ও রসালো ফল বেছে নেওয়া সম্ভব। গন্ধ, নরম-শক্ত ভাব ও বাহ্যিক রূপ—এই তিনটি বিষয় খেয়াল রাখলেই আম কেনার সময় ঠকার চান্স প্রায় শূন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com