মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

ভুমি অফিসের অফিস সহকারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

কুমারখালী প্রতিনিধিঃ / ১৪৮ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলাম নোটিশ জারির জন্য ১০০ টাকা ঘুষ নিয়েও সন্তুষ্ট হননি। সেবা নিতে যাওয়া ব্যক্তির কাছে তিনি আরও ১০০ টাকা দাবি করেন। টাকা না দিলে ফাইল খালে ফেলে দেওয়ার হুমকিও দেন তিনি।
এমন ঘুষ লেনদেনের একটি ভিডিও বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই ওই অফিস সহকারীকে অন্য একটি অফিসে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অফিস সহকারী রেজাউল ইসলামের হাতে ১০০ টাকার একটি নোট। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘একটা নোটিশ জারি করতে ১৪০ টাকা খরচ হয়। আপনারা কী নোটিশের জন্য টাকা জমা দেন? আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে আপনার নোটিশ এলে জড়া ওই ক্যানালে ফেলে দিয়ে আসবনে। তারপরে গিয়ে বলেন, আমার নোটিশ পাইনি।’
ভিডিওতে আরও শোনা যায়, অফিস সহকারী রেজাউল ইসলাম বলছেন, ‘একটা নোটিশ জারি করতে ৪০-৪০, আশি টাকা। আবার এখন গদ লিখে ফেরত দিতে হবে ৪০ টাকা। ১২০ টাকা তো খরচই হয়। আর আপনি দিচ্ছেন ১০০ টাকা, আবার আজেবাজে কথা বলছেন যে, এটা বাবদে আপনারা খরচ পান। কিডা আমাদের খরচ দেয়?’
এ সময় ওই সেবাগ্রহীতা তাকে বলেন, ‘আমাদের কি এই টাকা দেওয়ার নিয়ম নাকি?’
জবাবে রেজাউল ইসলাম বলেন, ‘ওইটা এসিল্যান্ডে গিয়ে বলেন, নোটিশ জারির জন্য গাড়ি ভাড়া চাই।’
স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, জমি সংক্রান্ত নামজারি, জমাভাগ, খাজনা কিংবা নোটিশ জারির মতো যেকোনো সাধারণ কাজের জন্য অফিসে এলে বেপরোয়াভাবে অতিরিক্ত টাকা দাবি করেন রেজাউল। টাকা না দিলে ফাইল আটকে রেখে চরম ভোগান্তিতে ফেলেন তিনি।
জানতে চাইলে বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত অফিস সহকারী রেজাউল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে বদলি করেছেন স্যারেরা। আমি আর এমন করব না।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, ‘বিষয়টি নজরে আসার পর ওই অফিস সহকারীকে বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিনিয়র স্যারেরা সিদ্ধান্ত নিবেন।’
ভুমি অফিসের অফিস সহকারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com