শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মনোনয়নপত্র উত্তোলন করলেন মুফতি আমির হামজা।

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৩০৪ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩(সদর) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

বুধবার(২৪ ডি‌সেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, শহর জামাতের আমির এনামুল হকসহ দলের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দুপুর ১২টার দিকে আমির হামজা একটি রিকশায় করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। পরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এসময় আমির হামজা বলেন, বেশ কিছুদিন ধরে নির্বাচনী মাঠে থেকে সব শ্রেণীর মানুষের বিপুল সাড়া পেয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছেন।

এ ব্যাপারে আমরা সতর্ক আছি। তিনি বলেন, ২০২৪ সালের পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর থানা থেকে যেসব অস্ত্র গোলাবারুদ লুট করা হয় তা এখনো আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারেনি।

পাশাপাশি ভারত সীমান্ত দিয়েও অবৈধ অস্ত্র ঢুকছে বলে অভিযোগ করেন তিনি। এসব অস্ত্র উদ্ধার করা না গেলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হতে পারে বলে জানান জামাতের প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com