মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

মাটিবাহী ট্রাক্টর থেকে নামতে গিয়ে চাকার নিচে পড়ে চালকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধিঃ / ১৯৪ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩:০৮ অপরাহ্ন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক্টর থেকে নামতে গিয়ে শামীম মিয়া (৪০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে দুর্ঘটনার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে।

নিহত শামীম মিয়া পশ্চিম বালিয়াকান্দির মধ্যপাড়ার মৃত শাহাজাহান মিয়ার ছেলে।সে স্থানীয় টিএমবি ব্রিকস ইট ভাটার মাটিবাহী ট্রাক্টর চালক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে খাবারের জন্য ট্রাক্টর নিয়ে বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পৌঁছে নামতে গেলে তাঁর গলায় থাকা শীতের কাপড় ট্রাক্টরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অটোবাইকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার অবস্থা উদ্বেগজনক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃত্যু তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com