বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ ‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, ১ শিশু নিখোঁজ কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ

মিরপুর প্রতিনিধি: / ৪৬ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে নৌকা ভ্রমণ ও পিকনিক অনুষ্ঠিত হয়। নৌকা ভ্রমণের অংশ হিসেবে বুধবার সকালে ক্লাব কার্যালয়ে সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন সকল সদস্যদের মধ্যে প্রেসক্লাবের লোগো সম্বলিত টি শার্ট বিতরণ করেন।

পরে মাইক্রোবাস যোগে তারা দৌলতপুর উপজেলার আবেদের ঘাটে যান। এরপর সেখান থেকে নৌকাযোগে বাংলা বাজরসহ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ঘুরে দেখেন।

এ সময়ে প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন,

যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা, সদস্য আলম মন্ডল, জাহিদ হাসান জিহাদ, মিলন আলী, শেফাদুল ইসলাম চান্নু, আবু হেনা মস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি চিত্তবিনোদনের জন্য এ আয়োজন করা হয়। এ ধরণের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com