শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মিরপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিরপুর প্রতিনিধিঃ / ২৭৭ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ অদম্য নারীকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে  উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তামান্নাজ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন। আলোচনা সভার শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী রিমা খাতুন, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামের জয়ী নাসরিন আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তহবিনা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ফেরদৌস আরা ও সফল জননী হিসেবে আম্বিয়া খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com